বুধবার থেকে বাংলাদেশ স্বাভাবিক সূচিতে ফিরছে অফিস-আদালত

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারি হওয়ায় ২১–২৩ জুলাই সাধারণ ছুটি দিয়েছিল বাংলাদেশ সরকার। কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলেনি। অফিস চলেছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

সোমবার পর্যন্ত বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের জন্য অফিসের স্বাভাবিক সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সিদ্ধান্ত অনুসারে, আগামীকাল বুধবার (৩১ জুলাই) সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস সূচি। মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...