সীমান্ত এলাকায় বাড়ছে গরু চুরি, সীমান্ত রক্ষীদের প্রহরা নিয়ে উঠছে নানান প্রশ্ন!

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মোহনপুর এলাকায় একের পর এক চুরির ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে। এই নিয়ে সিধাই থানা এলাকাধীন ১৫-২০ টি চুরির ঘটনা সংঘঠিত হয়েছে। বাংলাদেশি চোরেরা গরু নিয়ে গেছে অনেক গুলি। যার প্রমাণ পাওয়া গেছে সোমবার। এদিন সীমান্ত এলাকা কাইলরি এলাকার অনিমেষ দেবনাথের বাড়ির সিদ কেটে ৩ টি গুরু নিয়ে যায় চোরের দল। পরবর্তীতে গ্রামবাসী খোঁজাখুঁজি করে ১ টি গাভী পেয়েছে। সীমান্ত রক্ষীদের প্রহরা নিয়ে উঠছে নানান প্রশ্ন! দিনদুপুরে এইভাবে সীমান্তের কাঁটা তার কেটে চোরেরা প্রবেশ করছে ভারতে। সেই দৃশ্য সোমবার উপলব্দি করেন কাইলরী গ্রামবাসী। ধাওয়া দেওয়ার আগেই টের পেয়ে চোরের দল পালিয়ে যায় বাংলাদেশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিধাই থানার পুলিশ কর্মকর্তারা। ছুটে আসেন বিএসএফ জওয়ানরা। গ্রামবাসীদের আরও অভিযোগ যে চুরির ঘটনার সাথে স্থানীয় কিছু লোক জড়িত রয়েছে । পুলিশ সঠিক তদন্ত করলেই আসল রহস্য বেরিয়ে আসবে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...