জঙ্গলের মধ্যে পচা গলা মৃতদহ উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চা বাগানের জঙ্গল থেকে উদ্ধার মাঝ বয়সী এক মহিলার পচাগলা মৃতদেহ । ঘটনাটি ঘটেছে শনিবার বামুটিয়ার হরেন্দ্রনগর চা বাগানে। মৃতার নাম হেলেন সূত্রধর, সে অবিবাহিত। মৃতার পরিবারের তরফে ভাই রবীন্দ্র সূত্রধর অভিযোগ করেন এটি খুন। বাগানের চা শ্রমিকরা এদিন দুপুরে দেখেন সর্বপ্রথমে মহিলার এই পচাগলা মৃতদেহটি। খবর পেয়ে ঘটনাস্থলে যান বামুটিয়া ফাঁড়ির পুলিশ টিম, তৎক্ষণাৎ ছুটে যান ঘটনাস্থলে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন।প্রাথমিক তদন্ত প্রক্রিয়ার কাজ সেরে পুলিশ দেহ উদ্ধার করে পাঠিয়ে দেন ময়নাতদন্তের জন্য। মৃতার ভাই রবীন্দ্র সূত্রধর তার বক্তব্য জানান বাড়ির জায়গার সীমানা নির্ধারণকে নিয়ে প্রতিবেশী রামচরন বিশ্বাস ও অখিল বিশ্বাসদের সাথে ঝামেলা হয়েছিল ।দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে প্রচন্ড ঝামেলা চলছিল । এই ঝামেলাকে কেন্দ্র করেই বোন হেলেন সূত্রধরকে খুন করা হয় সরাসরি অভিযোগ ভাই রবীন্দ্রর। সমস্ত বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...