স্বাধীন বাংলাদেশ গঠনে প্রধান সহযোগী ছিল ভারত : রাজ্যপাল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে শনিবার রাজধানী আগরতলা লিচুবাগান এলাকার অ্যালবার্ট এক্কা মেমোরিয়ালে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ ইন্ডিয়ান আর্মির অফিসারেরা। উপস্থিত সকলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতে নির্মিত শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর রাজ্যপাল ভিজিটার বইতে তার অভিমত লিপিবদ্ধ করেন। সবশেষে রাজ্যপাল পতাকা নেড়ে মৈত্রী বাইক এবং বাইসাইকেল র‍্যালির সূচনা করেন। এই র‍্যালিতে সেনা জওয়ানদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নিয়েছেন। বিশেষ এই দিনের তাৎপর্য সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যপাল বলেন, স্বাধীন বাংলাদেশ গঠনে প্রধান সহযোগী ছিল ভারত। পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি দিন এটি। এই দিনে ভারতীয় সেনাবাহিনীর সামনে হাজার পাকিস্তান সেনা আত্মসমর্পণ করেছিল, যা পৃথিবীর ইতিহাসের সর্ব বৃহৎ আত্মসমর্পণের গঠনা। কিন্তু ভারত কোনদিনও অন্য কারো ভূমি অধিগ্রহণ করেনি। সময়ের প্রয়োজনে ভারত তার প্রতিবেশীদের সহযোগিতা করে থাকে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...