ভোটে রেগিং হয়েছে এই ফলাফল তার প্রমাণ : জিতেন 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী শুক্রবার ঘোষণা করা হলো ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। ঘোষিত ফলাফলে দুই কেন্দ্রেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে শাসক দল বিজেপির প্রার্থীরা। এর মধ্যে রাজ্য বিধানসভার ইতিহাসে জয়-পরাজয়ের রেকর্ড করল বক্সনগর এর কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সিপিআইএমের হয়ে পাঁচ হাজারেরও অধিক ভোটের জয়লাভ করেছিলেন শামসুল হক। মাত্র ছয় মাসের ব্যবধানে শামসুল হকের মৃত্যুতে অনুষ্ঠিত উপভোটে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন ৩০ হাজার ২৩৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। যা রাজ্য বিধানসভার ইতিহাসে নজিরবিহীন। ধনপুর কেন্দ্রেও বিজেপি প্রত্যাশিত জয় পেল। দুই কেন্দ্রের উপভোটের এই ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়ে যায় চর্চা। উপভোটের ফলাফল এরকম হবে তা আগেই জানা ছিল বলে মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। ভোটের ফলাফলের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন , ধনপুর ও বক্সনগরে ভোট প্রহসনে পরিণত হয়েছে। ভোটে যে রেগিং হয়েছে এই ফলাফল তার প্রমাণ। বক্সনগরে মাত্র ছয় মাস আগে বামফ্রন্টের সিপিআইএমের তৎকালীন প্রার্থী প্রায় ৫ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। আর এই নির্বাচনে সিপিএম প্রার্থী মাত্র তিন হাজার ভোট পেল। একই অবস্থা ধনপুরেও। এটা বিজেপির লজ্জা। সুস্থ স্বাভাবিক ভোট হলে এরকম ফলাফল হতো না। উপনির্বাচনে যা হয়েছে তা গণতন্ত্রের লজ্জা এবং ভারতের সংবিধানের জন্য হুমকি। তবে সিপিআইএম বসে থাকবে না। এর বিরুদ্ধে জনগণকে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম জারি থাকবে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...