মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে হরণ করা হয়েছে, তাতে এমন ফলাফল প্রত্যাশায় ছিল : আশীষ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য বিধানসভার ধনপুর ও বক্সনগর কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা। ঘোষিত ফলাফলে জয়জয়কার শাসক দল বিজেপির।দুই কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। এরমধ্যে জয়ের ব্যবধানে রেকর্ড গড়ল বক্সনগর কেন্দ্রের জয়ী প্রার্থী তফাজ্জল হোসেন। যে ফলাফলকে নিয়ে রাজ্যের রাজনীতিতে শুরু হয়ে গেছে এখন নতুন করে চর্চা। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম এখন রাজ্য রাজনীতি। ঘোষিত ফলাফল প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে হরণ করা হয়েছে, তাতে এমনটা ফলাফল হবে প্রত্যাশায় ছিল। রাজ্যে বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এভাবেই মানুষের গণতান্ত্রিক অধিকার ভূলনঠিত হবে। এই নির্বাচন ও গণনা প্রহসনাতক। ছয় মাস আগে যে দল জয়ী হয়েছে সেই দল উপনির্বাচনে জামানত জব্দ। এই সময়ের মধ্যে কি এমন উন্নয়ন হলো যে এই ফলাফল। আসলে অর্থ বল ও বাহুবল প্রয়োগের কারণেই এই ফলাফল। জনমতকে যারা উপেক্ষা করবে অসম্মান জানাবে, তাদের জন্য ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হবে বলে মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী সাহা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...