নেশাগ্রস্ত ছেলের আক্রমণে জন্মদাতা পিতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার কারণে এবার নিজের ছেলের হাতেই এবার খুন হলেন জন্মদাতা পিতা। ছেলে নেশাগ্রস্থ অবস্থায় বাড়ি ফেরার জন্য জন্মদাতা পিতা ছেলেকে শাসন করতে গেলে, উল্টো ছেলের আক্রমণ গুরুতর আহত হন পিতা। পরে পুলিশের সহযোগিতায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন পিতা গোবিন্দ দাস। ঘটনাটি ঘটে গত বুধবার দিন রাতে বোধজংনগর থানাধীন পশ্চিম নোয়াবাদী দেবরাম ঠাকুরপাড়া এলাকায়। ছেলে সন্তোষের আক্রমণে পিতা গোবিন্দ দাস গুরুতর আহত হয়ে পড়লে পুলিশের সহযোগিতায় পরিবারের অন্যান্যরা তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের যাবতীয় চেষ্টা বিফলের দিকে ঠেলে দিয়ে বৃহস্পতিবার মাঝরাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে গোবিন্দ দাস। শুক্রবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। নেশাগ্রস্ত ছেলের আক্রমণে জন্মদাতা পিতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা হাসপাতাল চত্বর সহ পশ্চিম নোয়াবাদী দেবরাম ঠাকুরপাড়া এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। এদিকে বাবার মৃত্যুর খবর পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে সন্তোষ দাস।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...