বধু হত্যায় বাবা-মা ও ছেলের দশ বছরের কারাদণ্ড

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বধু হত্যা মামলায় বাপ-মা ও ছেলের দশ বছরের সাশ্রম কারাদণ্ড দিল আদালত। দুইটি ধারায় ১০ বছর ও তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিল বিচারপতি। তবে দুটি সাজা একই সঙ্গে চলবে।  ঘটনা ২০১৪ সালের ২৫-২৬ তারিখের মাঝ রাতে সংগঠিত হয়েছিল রানির বাজার থানাধীন মোহনপুর কড়ইমুড়া এলাকায়। প্রসঙ্গত ২০১৪ সালের ৭ বছর আগে রানির বাজার মোহনপুর কড়ইমুড়া মনিন্দ্র দেবনাথ ও মানদা দেবনাথের ছেলে রতন দেবনাথ এর কাছে ঝুমা দেবনাথকে বিয়ে দিয়েছিল তার বাবা প্রাণধন দেবনাথ। অভিযোগ বিয়ের পর থেকেই ঝুমার উপর পনের জন্য অকথ্য অত্যাচার চলত। দীর্ঘ সাত বছর এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে ২৫/৩/২০১৪ রাতে কোনও এক সময় ফাঁসিতে আত্মহত্যা করে গৃহবধূ ঝুমা দেবনাথ। ২৬/০৩-২০১৪ তারিখ ঘটনা প্রকাশ্যে আসতেই ঝুমার বাবা প্রাণধন দেবনাথ জিরানিয়া থানায় একটি মামলা দায়ের করেছিল। ওই মামলার তদন্তক্রমে আদালতে চার্জশিট জমা পড়ার পর জেলা ও দায়রা জর্জের আদালত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে। সোমবার বিচারপতি বাবা মণীন্দ্র দেবনাথ, মা মানদা দেবনাথ ও ছেলে রতন দেবনাথকে দশ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেয় বলে জানিয়েছে এপিপি অরবিন্দ দেব।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...