সরকারি কোয়ার্টারে মর্মান্তিক মৃত্যু এক বনকর্মীর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি কোয়ার্টারে মর্মান্তিক মৃত্যু এক বনকর্মীর। মৃত বন কর্মীর নাম শিবু চন্দ। গত কয়েক বছর ধরে চিড়িয়াখানায় কর্মরত ছিলেন তিনি। রবিবার রাতে হঠাৎই তিনি কোয়ার্টারে অনান্য সহকর্মীদের সামনেই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। সম্প্রতি হার্ট সার্জারি হয়েছে তার। আচমকা অসুস্থ হয়ে বন কর্মীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা বন আধিকারিক প্রীতম ভট্টাচার্যী সহ অনান্যরা। তার বাড়ি উদয়পুরে। তিনি পরিবার নিয়ে আগরতলায় থাকেন। পরে পরিবারের লোকদের খবর দিলে তারাও ঘটনাস্থলে ছুটে যায়। এই ঘটনায় প্রয়াত বন কর্মীর সহকর্মীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...