বলাৎকার মামলায় উত্তমের দশ বছরের সাজা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বলাৎকার মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড হল স্বাস্থ্য দপ্তরের এক ইউডি ক্লার্কের। সোমবার জেলা দায়রা আদালতের বিচারপতি সুনীল কুমার সিং আসামি উত্তম কুমার দেববর্মাকে ১০ বছরের সশ্রম কারাদন্ডে দণ্ডিত করেছে। একই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে বিচারপতি। অনাদায়ে আসামিকে আরো ছয় মাসের সাজা ভোগ করতে হবে। প্রসঙ্গত গত ২৫/৮/২০১৯ সালে বোধজংনগর থানায় স্বাস্থ্য দপ্তরের ইউডি ক্লার্ক উত্তম কুমার দেববর্মার নামে একটি ধর্ষণের মামলা রজু হয়েছিল। এই মামলার তদন্তকারী অফিসার অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা গ্রহণ করে আদালতে চার্জশিট জমা দিয়েছিল। আদালত সমস্ত তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর এই রায় ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে এ পি পি অরবিন্দ দেব।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...