এবার পেঁয়াজ ক্রয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র খুলল বটতলায় 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্রেতা সাধারণের সুবিধার্থে সোমবার বটতলা বাজারেও পেয়াজ বিক্রির কাউন্টার খুলল প্রশাসন ।এদিন মহকুমা খাদ্য দপ্তর এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে বটতলা বাজারে এই কাউন্টার চালু করা হয়েছে। এই ক্ষেত্রে বটতলা বাজারে শুভ বুদ্ধি সম্পন্ন ব্যবসায়ীরা প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সরকারি কাউন্টার থেকে ৩৮ টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এদিন মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিকরা জানান, মহারাজগঞ্জ বাজারের মতো বটতলা বাজারেও কাউন্টারের মাধ্যমে পেঁয়াজ বিক্রি ঘটনায় ক্রেতা সাধারণের মধ্যে ভালো সারা পরিলক্ষিত হচ্ছে। এমন একটি কাউন্টার লেক চমুহনি বাজারেও খোলা হবে বলে জানান তিনি ।পাশাপাশি দু-একদিনের মধ্যেই দুর্গা চমুহনি বাজারেও অনুরূপ একটি কাউন্টার খোলা হবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিক। উল্লেখ্য শনিবার মহারাজগঞ্জে বাজারে প্রথম পেঁয়াজ বিক্রি কাউন্টার চালু করা হয়। মহারাজ গঞ্জ বাজারের ব্যবসায়িক সংগঠন প্রশাসনকে এক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...