১৬ বছর বয়সী ভারালিকার স্বপ্ন পূরণ প্রকাশিত হল তাঁর বই “এভরিথিং উই নেভার সেইড”

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রকাশ্যে ভারালিকা মানাকসিয়ার কবিতার বই ‘এভরিথিং উই নেভার সেইড’…দশ বছর বয়েসে একবার ক্যাম্পে গিয়ে তিনি ১২০ পাতার একটা বই লেখেন ষোল বছর বয়সী লা মার্তিনিয়ার ফর গার্লসের ছাত্রী ভারালিকা মানাক্সিয়া। তাঁর স্বপ্ন ছিল সেই লেখা বই আকারে প্রকাশিত হবে আর লেখিকা হিসেবে তাঁর পরিচয় হবে। তাঁর সেই স্বপ্ন সফল হয়েছে, প্রকাশিত হল তাঁর বই “এভরিথিং উই নেভার সেইড”। সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গিত শিল্পি জো জো ও অভিনেতা রাহুল ব্যনার্জী সহ অন্যান্য বিশিষ্টরা । ভারালিকা মানাক্সিয়া, ষোল বছর বয়সী লা মার্তিনিয়ার ফর গার্লসের ছাত্রী। শনিবার বাড়ির বড়রা যখন বাড়িতে কেউ থাকে না, কম্বলের তলায় নিজেকে গুটিয়ে গরম কফি আর পিৎজা খেতে খেতে বই পড়তে বা টিভি’তে নিজের প্রিয় অনুষ্ঠান দেখতে ভালোবাসা মেয়েটির আত্মপ্রকাশ এই কবিতার বই “এভরিথিং উই নেভার সেইড”-এর মাধ্যমে। এই বইয়ের বেশিরভাগ কবিতা সেই নির্জন মুহূর্তের সৃষ্টি, যেসময় তাঁর সঙ্গী থেকেছে শুধু তিনিই। লেখালেখি তাঁর অন্যতম ভালোবাসা। একটা সময় তিনি তাঁর মানসিক স্বাস্থ্যের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করেছেন। শেষ পর্যন্ত এই যুদ্ধ জয় করতে পেরেছেন তাঁর লেখার হাত ধরে, তাঁর মনের ভাবনাকে লেখার মাধ্যমে প্রকাশ করে। তিনি আশা রাখেন তাঁর এই লেখা অন্য কারোর জীবনেও পরিবর্তন আনবে, যেমন তাঁর নিজের জীবনে এনেছেন।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...