Connect with us

Uncategorized

উদ্ধার ৪০ লক্ষ টাকার শুকনো গাজা

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রায় ৩০০ কেজি শুকনো গাঁজা সহ গাড়ির চালককে গ্রেফতার করেছে চুড়াইবাড়ি থানার পুলিশ । চালকের নাম রাধেশ্যাম দুবে ,বয়স আনুমানিক৬০ বছর। তার বাড়ি উত্তর প্রদেশের খুশি নগর জেলার নির্ভয়া গ্রামে। সংবাদে প্রকাশ, গোপন খবরের ভিত্তিতে থানার সামনে আসাম আগরতলা জাতীয় সড়কের নাকা পয়েন্টে তল্লাশিতে বসেছিল ওসি সমরেশ দাস সহ অন্যান্য অফিসার ও পুলিশ কর্মীরা ।বেলা আনুমানিক সাড়ে বারোটা নাগাদ একটি বারো চাকার লরি আটক করে তল্লাশি চালিয়ে ৪৩ প্যাকেটে ২৯৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে।যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ | এদিকে ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য এসেছে। উদ্ধারকৃত গাঁজা গুলি আগরতলা থেকে অসমের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এমর্মে চুরাইবাড়ি থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে। মঙ্গলবার ধৃত চালককে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে।

 

Continue Reading