ভ্রাম্যমান কমন সার্ভিস সেন্টারের সূচনা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আধার কার্ড, প্যান কার্ড, পি আর টি সি, কাস্ট সার্টিফিকেট, ইত্যাদি সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য এখন আর প্রত্যন্ত অঞ্চলের লোকজন ঘাটের পয়সা খরচ করে এসডিএম অফিসে আসতে হবে না। পাড়ায় পাড়ায় পৌঁছে যাবে ভ্রাম্যমান কমন সার্ভিস সেন্টার। সোমবার খোয়াই জেলাশাসক অফিসের কনফারেন্স হলে উত্তর পূর্বাঞ্চলের ডোনার মন্ত্রকের আর্থিক সহযোগিতায়, খোয়াই জেলার ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের ব্যবস্থাপনায় ৩৯ লক্ষ টাকা ব্যয়ে তিনটি ভ্রাম্যমান কমন সার্ভিস সেন্টার সুবিধাযুক্ত গাড়ি জেলার তিনটি ব্লক এলাকার তিনটি এস এইচ জি, সি এল এফ’কে দেওয়া হয়। শুরুতে জেলাশাসক অফিসের কনফারেন্স হলে জেলাশাসক ডি কে চাকমার উপস্থিতিতে ভ্রাম্যমাণ কমন সার্ভিস সেন্টার বিষয়ে আলোচনা করা হয়। পরে জেলাশাসক অফিস প্রাঙ্গনে গাড়িগুলি প্রদান করা হয়। জেলাশাসক ডি কে চাকমা জানান, পদ্মবিল , তুলাশিখর এবং মুঙ্গিয়াকামী ব্লক এলাকায় এই তিনটি গাড়ি থেকে সমস্ত রকম সরকারি বিভিন্ন নথি জনগণ সংগ্রহ করতে পারবে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...