বিদ্যুৎ পরিষেবার উন্নয়নের দাবিতে এবার রাস্তায় নামবে বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিদ্যুৎ পরিষেবা এক প্রকার তলানিতে। পরিষেবার মান উন্নয়নে কোন ধরনের উদ্যোগ নেই। এরমধ্যে আবার নতুন করে মাশুল বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি চলছে বেসরকারিকরণের প্রচেষ্টা। তাই বিদ্যুৎ বেসরকারি করনের প্রচেষ্টার প্রতিবাদে এবং পরিষেবার মান উন্নয়নের দাবিতে এবার রাস্তায় নামবে বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ। সংগঠনের রাজ্য কমিটির বৈঠকে গৃহীত হয়ে এই সিদ্ধান্ত। একদিনের রাজ্য কমিটির সভায় দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। আলোচনা হয় দেশের সরকারের একের পর এক দেশ ও জনগণের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েও। কেন্দ্রের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের ফলে দেশের মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সোমবার সিআইটিইউ রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্তকে পাশে রেখে রাজ্য কমিটির বৈঠকের আলোচ্য বিষয়গুলি তুলে ধরে একথা বলেন সভাপতি মানিক দে। সাংবাদিক সম্মেলনে শ্রী দে বলেন, রাজ্যের শ্রমিক কর্মচারীরা এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে বিভিন্ন সময়ে ডেপুটেশন প্রদান করা হলেও কোন ধরনের সুফল নেই।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...