টেস্টে চতুর্থ শতক পাকিস্তানের আবদুল্লাহ শফিকের

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- শ্রীলঙ্কার বিপক্ষে সিংহলি স্পোর্টস ক্লাবে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক। টেস্ট কেরিয়ারের চতুর্থ ও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় শতক করেন শফিক। ১৪৯ বলে শতরান করে এখন ১৫০ রানও সম্পূর্ণ করেছেন তিনি। ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেকের পর টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে শফিকের প্রতিপত্তি বেড়েছে।১৪ টেস্টে ৪৮-এর বেশি গড়ে ১,১০০-র বেশি রান করেছেন তিনি। এর মধ্যে রয়েছে চারটি করে শতক এবং অর্ধশতক। শ্রীলঙ্কার বিপক্ষে চার টেস্টে অংশ নিয়ে ৬০-এর অধিক গড়ে ৩০০-এর অধিক রান করেছেন। ২০২১-২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে পাকিস্তানের হয়ে দুর্দান্ত খেলেন শফিক। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তাঁর আগে ছিলেন শুধুমাত্র পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...