মেসি দলে যোগ দিতেই পরপর দু’টি ম্যাচে জয়

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- জিততে ভুলে যাওয়া ইন্টার মায়ামিকে একেবারে বদলে গেল লিওনেল মেসির ছোঁয়ায়। মেসি দলে যোগ দিতেই যুক্তরাষ্ট্রের এই দলটি পরপর দু’টি ম্যাচে জয় ছিনিয়ে নিল। ইন্টার মায়ামির জার্সিতে মেসির দ্বিতীয় ম্যাচেও এল জয়। আর এই ম্যাচের জয়ের নায়ক সেই আর্জেন্তাইন তারকা। বুধবার ভোরে লিগস কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল মায়ামি।মায়ামির জার্সিতে অভিষেক ম্যাচে লিও মেসি মাঠে নেমেছিলেন ৫৪ মিনিটে। শেষ মুহূর্তে ম্যাজিক এক ফ্রি-কিকে জিতিয়েছিলেন দলকে। তবে আটলান্টার বিপক্ষে মেসি প্রথম একাদশেই শুরু করেন। ইন্টার মায়ামির সমর্থকেরা তাই শুরু থেকেই মেসি-জাদু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার সুযোগ পান। এই ম্যাচেও মেসি নিরাশ করেননি তাঁর ভক্তদের। নিজে তো জোড়া গোল করলেনই, সঙ্গে গোল করালেনও। যার নিট ফল, লিগস কাপে আটলান্টাকে ৪-০ ব্যবধানে হারিয়ে দেচাড়য় ইন্টার মায়ামি। মায়ামির হয়ে বাকি দু’টি গোল করেছেন রবার্ট টেলর। এই জয়ে লিগস কাপের নকআউটে রাউন্ডে পৌঁছে গেল ইন্টার মায়ামি।মেসির মতো শুরুর একাদশে ছিলেন সার্জিয়ো বুস্কেটসও। বার্সেলোনার প্রাক্তন দুই ফুটবলারের যুগলবন্দিতে ম্যাচে ইমপ্যাক্ট ফেলতে খুব বেশি সময়ও নেয়নি মায়ামি। ম্যাচের মাত্র ৮ মিনিটেই সার্জিয়ো বুস্কেটসের বাড়ানো বলেই বাজিমাত করেন মেসি। যদিও প্রথম বার মেসির শট লাগে গোলপোস্টে। তবে পোস্টে লেগে ফিরে আসা বল ধরেই ডান পায়ে তা জালে জড়ান মেসিই। মায়ামির পরের গোলটিও আসে মেসির পা থেকেই। গোলটি আসে ২২ মিনিটে টেলরের সহায়তায়। এ বারও মেসি মাঝমাঠ থেকে বেশ কিছুটা বল নিয়ে এগিয়ে গিয়ে বাঁ দিকে পাস দেন রবার্ট টেলরকে। সতীর্থের পাস থেকে ডান পায়ের শট গোল করেন মেসি।৪৪ মিনিটে এই টেলরকে দিয়েই গোল করান মেসি। প্রথমার্ধের শেষ দিকে মেসি বল বাড়ান বেঞ্জামিন ক্রেমাসচির দিকে। এর পর ক্রেমাসচির পাস দেন টেলরকে। সেখান থেকে দুর্দান্ত এক শটে ৩-০ করেন টেলর। বিরতির পর চতুর্থ গোলটি করেন সেই টেলরই। ৫৩ মিনিটে মেসির বাড়ানো বল কাজে লাগিয়ে গোল করেন টেলর।জয় নিশ্চিত করে ৭৭ মিনিটে মাঠ ছাড়েন মেসি। মেসি উঠে যাওয়ার সময়ে উঠে দাঁড়িয়ে দর্শকেরা তাঁকে অভিবাদন জানান। তবে মেসি উঠে য়াওয়ার পরেই ধীরে ধীরে মাঠ ছাড়েন দর্শকেরা। মেসির বদলি হিসেবে নেমেছিলেন রবি রবিনসন। বুস্কেটসকে উঠে যান আরও ৫ মিনিট আগে। এদিকে ম্যাচে ৮৪ মিনিটে মায়ামির ক্রিস্টোফার ম্যাকভে ফাউল করে লালকার্ড দেখেন। তাতে অবশ্য কোনও সমস্যা হয়নি মায়ামির। শেষদিকে আটলান্টা পেনাল্টি পেলেও, ব্যবধান কমাতে পারেনি। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্তাইন ফুটবলার থিয়াগো আলমাদা। শেষ পর্যন্ত মায়ামি জেতে ৪-০ গোলেই।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...