পুলিশের জালে ইরানের নাগরিক সহ ২ সন্দেহভাজন!

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
পাকিস্তানি জঙ্গি সংগঠনের সহযোগী দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করলো আমতলী থানার পুলিশ।ঘটনার বিবরণে জানা যায় বুধবার সকালে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ অশ্বিনী মার্কেট এলাকা থেকে আটক করা হয় পাকিস্তানি জঙ্গির সংগঠনের সন্দেহভাজন দুই সহযোগীকে গ্রেপ্তার করে। তাদের নাম ইয়াকুব ইয়াজদানবক্স, এবং অপর ব্যক্তির নাম শাহীন মন্ডল, জানা গেছে তাদের মধ্যে একজনের বাড়ি ইরানে। পুলিশ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি মোবাইল সহ বেশ কিছু ভূয়ো আধার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার করে। বুধবার সকালে স্থানীয় এলাকাবাসীরা তাদের মোবাইলে পাকিস্তানের জঙ্গি সংগঠনের বেশ কিছু ছবি সহ অন্যান্য তথ্য পায়। ধৃতদের আমতলী থানায় এস ডি পি ও এবং আমতলী থানার ওসি নাড়ুগোপাল দে দফায় দফায় জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আমতলী থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন এর বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে জোর তদন্ত করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা কি স্বীকারোক্তি দিয়েছে তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বীকার করেননি। তবে অশ্বিনী মার্কেট এলাকার মানুষ সন্দেহ করছে ধৃতরা পাকিস্তানি জঙ্গি সংগঠনের গুপ্তচর হয়ে কোন বড় ধরনের চক্রান্ত করার জন্য রাজ্যে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানা গেছে বৃহস্পতিবার ধৃতদের পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজের আদালতে প্রেরণ করবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...