প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগার উপকারিতা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন : অর্থমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাস্থাই অমুল্য সম্পদ। যোগা স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। তাই দৈনন্দিন জীবনে যোগার গুরুত্ব অপরিসীম। আজ গোমতী জেলাভিত্তিক যোগা দিবসের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন। গোমতী জিলা পরিষদ, উদয়পুর পুরপরিষদ, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি, জেলা প্রশাসন এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে চন্দ্রপুর সিন্থেটিক ফুটবল গ্রাউন্ডে আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগার উপকারিতা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়। স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় ও উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...