তপশিলিদের উন্নয়নে নজরদারি নিগমের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন স্বনির্ভর প্রকল্পে পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ গুরুত্বারোপ করেছে আগরতলা পুর নিগম ও রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ নিগম। বুধবার নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল পুর এলাকার সাতটি ওয়ার্ড পরিদর্শন করেছে। এদিন প্রথমেই ৩৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে এই ওয়ার্ডে মার্কেট স্টল নির্মাণের পরিকল্পনা নিয়েছে পুর নিগম। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করে পরিকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এই দিনের প্রতিনিধি দলে ছিলেন কর্পোরেটর বাপ্পি দাস, নিতু দে গুহ, তপন লোধ, প্রসেনজিৎ লোধ, নিগমের নর্থ জোনের চেয়ারম্যান গৌতম চন্দ্ এবং তপশিলি জাতি কল্যাণ নিগমের চেয়ারম্যান টুটন দাস প্রমূখ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...