সড়কের পাশ থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৈলাসহর থেকে কুমারঘাট যাওয়ার নতুন সড়কের পাশে ভগবাননগর ৭ নং ওয়ার্ড এলাকায় গতকাল রাতে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। মৃত যুবকের নাম সুমিত পাল, বাড়ি কৈলাশহর নেতাজি চৌমুহনি এলাকায়, বয়স অনুমানিক ৩০ বছর। মৃত সুমিত পাল ব্রাউন সুগারাসক্ত ছিল বলে জানা যায়। তবে তার এই মৃত্যু কিভাবে ঘটেছে তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কৈলাশহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী। বর্তমানে তার মৃতদেহ কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...