Connect with us

Uncategorized

স্টেট লেভেল স্কুল স্পোর্টস কম্পিটিশন শুরু

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিমন্যাস্টিকের সিনিয়র কোচদের মধ্যেও অনেক ভুল ত্রুটি রয়েছে। সেগুলি এখনই না শোধরালে খুদে জিমনাস্টিকরা আর বেশিদূর এগোতে পারবে না। সিনিয়র কোচদের আরেকটু দায়িত্ব সহকারে খুদে জিমন্যাস্টিক দের গড়ে তোলার আহবান জানিয়েছেন জিমন্যাস্ট দীপা কর্মকার। সোমবার স্টেট লেভেল স্কুল স্পোর্টস কম্পিটিশনে জিমন্যাস্টিক অনূর্ধ্ব 14,17,19 বয়সের পুরুষ এবং মহিলা জিমন্যাস্টিক এর উদ্বোধন করেছে বিধায়িকা অন্তরা দেব সরকার । এন আর সিসিতে আয়োজিত কম্পিটিশনে এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা।