৩১ নং ওয়ার্ড সফরে মেয়র করর্পোরেটর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিগম এলাকার উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। পানীয় জলের সমস্যা সমাধান,, মাঠ সংস্কার, বেকার স্টল নির্মাণ সহ রাস্তাঘাট ও ড্রেইনের সমস্যা সমাধানে মেয়র পরিদর্শন করলেন ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা । দীর্ঘদিন ধরে পানীয় জল , রাস্তাঘাট ও ড্রেইন সংস্কারের অভাবে ভুগছিল আগরতলা পুর নিগমের ৩১ নং ওয়ার্ডের গান্ধী স্কুল সংলগ্ন এলাকা ও প্রফেসরপাড়া এলাকা। খবর পেয়ে এলাকার সমস্যা সমাধানের লক্ষ্যে মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আগরতলা পুরো নিগমের ইস্ট জোনের চেয়ারম্যান সুখময় সাহা ও ৩১ নং ওয়ার্ডের কর্পোরেটর অঞ্জনা দাসকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেন প্রফেসর পাড়া এলাকার বিভিন্ন স্থান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, খুব শীঘ্রই এখানকার পানীয় জলের সমস্যা সমাধান করা হবে একই সঙ্গে এলাকার রাস্তাঘাট ও ড্রেইন সংস্কারের কাজে হাত দেবে পুর নিগম। এই কাজ অতি দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরদের। একই সঙ্গে মেয়র এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। এদিকে মেয়র জানান, গান্ধী স্কুলের মাঠ দখল করে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই মাঠটিকে খালি করে সংস্কারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এখানে কিছু সরকারি খালি জায়গা রয়েছে সেই জায়গাতে বেকার স্টল নির্মাণ করারও উদ্যোগ গ্রহণ করেছে নিগম। আচমকাই মেয়র, কর্পোরেটর এলাকার বিজিত প্রার্থী এবং ইস্ট জোনের চেয়ারম্যানের 31 নং ওয়ার্ড সফর দেখে উজ্জীবিত হয়ে ওঠে সাধারণ মানুষ। এদিন গোটা প্রশাসনকে কাছে পেয়ে জানিয়েছেন বিভিন্ন অভাব অভিযোগের কথা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...