সমাজ থেকে অস্পৃশ্যতা দূর করতে আম্বেদকর এক বলিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন : কল্যাণী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
তেলিয়ামুড়া মহকুমার নেতাজি নগরের অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে সপ্তাহব্যাপী ড. বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ এক আলোচনাচক্র অনুষ্ঠত হয়। আলোচনাচক্রের উদ্বোধন করেন বিধানসভার সরকারি মুখ্যসচেতক বিধায়ক কল্যাণী রায়। আলোচনাচক্রের উদ্বোধন করে শ্রীমতি রায় বলেন, ছোটবেলা থেকেই আম্বেদকরকে দলিত সম্প্রদায়ের হওয়ায় অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। সমাজ থেকে অস্পৃশ্যতা দূর করতে আম্বেদকর এক বলিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন। আলোচনাচক্রে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, খোয়াই তপশিলি জাতি উন্নয়ন সাবকমিটির চেয়ারম্যান সমীর দাস, কল্যাণপুর তপশিলি জাতি উন্নয়ন সাবকমিটির চেয়ারম্যান জ্যোতির্ময় দাস, তেলিয়ামুড়া তপশিলি জাতি উন্নয়ন সাবকমিটির চেয়ারম্যান দুলাল দাস, বিলোনীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনোরঞ্জন দাস, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, শিক্ষাবিদ মনোরঞ্জন গোপ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায়। স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলা তপশিলি জাতি উন্নয়ন আধিকারিক সুধাংশু সরকার। সপ্তাহব্যাপী আম্বেদকর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বসে আঁকো ও ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...

বর্ষায় ভেঙে পড়েছে অসম-ত্রিপুরা জাতীয় সড়ক ৮, লোয়ারপোয়ায় ট্রাক আটকে তীব্র যানজট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্ষার দাপটে অসম-ত্রিপুরা...

টিটিএএডিসি জয়ের পর রাইমা ভ্যালিতে টিপরা মথার যুব সংগঠনের প্রথম কর্মীসভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস...