Connect with us

Uncategorized

বাড়ি বাড়ি ভোট ভিক্ষায় মানিক

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তেজি আকার ধারণ করছে রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচিতে। এবারের বিধানসভার নির্বাচনে বসে নেই কোন রাজনৈতিক দল। সিপিআইএম কংগ্রেস জোট হলেও পৃথক পৃথকভাবে প্রচার কর্মসূচিতে নেমেছে দুই দল।কংগ্রেস নিজেদের মতো করে প্রচার করছে, অপরদিকে সিপিআইএমও নিজেদের মতো করেই প্রচার কর্মসূচি জারি রেখেছে। যদিও শাসক বিজেপি দল অনেক আগে থেকেই ময়দানমুখী।বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা নিজ বিধানসভা কেন্দ্রের মাটি আঁকড়ে ধরে আছেন। প্রতিদিন বেরিয়ে পড়ছেন বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি। মঙ্গলবার বিধানসভা কেন্দ্রের ৫৬ নং বুথ কেন্দ্রের প্রতিটি বাড়ি বাড়ি ভোট ভিক্ষা করতে যান ডাক্তার মানিক সাহা। বলেন দারুন সারা পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে। ভোট মানুষ বিজেপিকেই দেওয়ার অঙ্গীকারবদ্ধ।