শ্রমিক কৃষকরাই বিজেপিকে প্রতিষ্ঠিত করবে :বিপ্লব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিআইএম কাউকে কোনদিন কোন কিছু দিতে জানে না অথচ নিতে জানে ,মন্তব্য সাংসদ বিপ্লব কুমার দেবের। মজদুর মনিটরিং সেল বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে মঙ্গলবার এক সাংগঠনিক সভার আয়োজন করা হয় মলয় নগর কমিউনিটি হলে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন , বিগত ২৫ বছর সিপিআইএম এর আগের পাঁচ বছর কংগ্রেস , তারও আগে দশ বছর সিপিআইএম, এই দুই পার্টি মিলে সর্বনাশ করেছে রাজ্যের মানুষের। বিপ্লব কুমার দেব আরও বলেন , বিজেপি সরকারের পাঁচ বছরে রাজ্যের মানুষ কোন লড়াই আন্দোলন করতে হয়নি , উপরন্তু সরকার নিজেদের থেকেই শ্রমিক কৃষকদের কল্যাণে কাজ করে গিয়েছে। এই সরকারকেই মানুষ পুনরায় প্রতিষ্ঠিত করবে। এ দিনের সম্মেলনে রেল হকাররা বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করার জন্য সঙ্গবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়বে বলে জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...