Uncategorized
সরকারি সম্পত্তি থেকে প্রচার তুলে নিচ্ছে কমিশনার
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকরী ভূমিকা গ্রহণ করে চলেছে রাজ্য নির্বাচন আধিকারিকরা। শুক্রবার থেকে রাজধানী আগরতলা সহ সব কয়টি জেলা মহকুমায় যেখানে যেখানে সরকারি সম্পত্তিতে নির্বাচনী প্রচারসজ্জা করা হয়েছে , তার সমস্ত প্রচারসজ্জা তুলে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনারের লোকেরা। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী কোনও সরকারি সম্পত্তিতে শাসকবিরোধী কোনও রাজনৈতিক দলের প্রচারসজ্জা করা যাবে না। জানিয়েছেন নির্বাচনী সেক্টর অফিসার অঞ্জন কুমার দাস।
Continue Reading
