মোবাইল সিম কেলেঙ্কারির তিন প্রতারক গ্রেপ্তার আমবাসায়

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অনলাইন প্রতারণার তিন চাই আটক আমবাসায়। অনলাইন প্রতারনা চক্রের খোঁজে রাজস্থানের পুলিশ আমবাসা থানার পুলিশের সহায়তায় কুলাই এলাকা থেকে আটক করল তিন যুবককে।১৬ জানুয়ারী তিন প্রতারককে জালে তুলে রাজস্হান এবং আমবাসা থানার পুলিশ। এ এস পি মনোজ কুমারের নেতৃত্বে তিন প্রতারককে আটকের পর থেকেই চলছে জোর জিজ্ঞাসাবাদ। জানা গেছে,তিন যুবকের হাতে থাকা প্রায় দের শতাধিক নানা নামের বেআইনি মোবাইল সিম সহ তিনটি মোবাইল সেট উদ্বার করেছে পুলিশ | যা রাজস্হান পুলিশ তদন্তের স্বার্থে নিয়ে যান। যাদের হাতে থাকা সিমের মাধ্যমে রাজস্হানের বেশ কজন বহু বড় মাপের ব্যবসায়ীদের টাকার জন্য খুনের হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে তিন যুবক আমবাসা থানায় আটক রয়েছে। তিন যুবকই নাবালক হওয়ায়,তাদেরকে জিজ্ঞাসাবাদ করে থানা থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানান,আমবাসা মহকুমা পুলিশ প্রধান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...