শাসক দলকে উৎখাত করতে মহাজোটের পক্ষে সোচ্চার হলেন সি পি আই এম এল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের শাসকদের উৎখাত করতে মহাজোটের পক্ষে আবারো সোচ্চার হলেন সি পি আই এম এল ত্রিপুরা রাজ্য কমিটি। দেশ ও রাজ্যকে বাঁচাতে এবং গণতন্ত্র আইনের শাসন ও সংবিধান রক্ষায় সর্বস্তরের লড়াইকে শক্তিশালী করতে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে মহাজোটে সামিল হওয়ার আহ্বান জানালেন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী কর্মকার বলেন, রাজ্যের বর্তমান সরকারকে উৎখাত করতে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। গত প্রায় পাঁচ বছরে রাজ্যের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এর থেকে পরিত্রাণ চাইছে মানুষ। তাই মানুষের এই ইচ্ছার প্রতি সম্মান জানাতে বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্য বিরোধী ঐক্য মহাজোটের প্রস্তুতি চলছে। আর এই মহাজোটে সামিল হয়ে ভূমিকা নেওয়া উচিত তিপ্রামথার সুপ্রিমোর।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...