রাস্তায় নেমে আন্দোলন করলেও কিছু যায় আসে না আমার : শিক্ষামন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ একাধিক মন্ত্রীর কাছে বারবার সবাইকে একসাথে নিয়োগের দাবি নিয়ে দারস্ত হলেও হতাশা ছাড়া আর কিছুই জুটেনি এসটিজিটি বেকারদের ভাগ্যে। যদিও প্রথমদিকে মন্ত্রীরা তাদেরকে আশ্বস্ত করেছিলেন নিয়োগের ব্যাপারে। এবার সরাসরি নির্বাচনের দোহাই দিয়ে তাদের দাবি খারিজ করে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। শুধু তাই নয়, রাস্তায় নেমে আন্দোলন করলেও কিছু যায় আসে না বলে মন্তব্য করলেন মন্ত্রী। আর মন্ত্রির এই বক্তব্যে স্বাভাবিকভাবেই এখন হতাশাগ্রস্ত এসটিজিটি বেকার যুবক-যুবতীরা। মঙ্গলবার ফের আরো একবার বেকাররা দ্বারস্থ হন শিক্ষামন্ত্রী রতন লাল নাথের। বেকারদের এক প্রতিনিধি দল এদিন আগরতলা কৃষ্ণনগরস্থিত মন্ত্রী শ্রীনাথের বাসভবনে গিয়ে দেখা করে সবাইকে একসাথে নিয়োগ ও পরীক্ষার ফলাফল দ্রুত ঘোষণার দাবি জানান। এদিন মন্ত্রী বেকারদের এই দাবি সরাসরি নাকচ করে দিলেন। শিক্ষামন্ত্রী স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন নির্বাচনের আগে কিছুতেই নিয়োগ করা যাবে না। এছাড়া দপ্তর যত সংখ্যক আসনের জন্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নির্বাচনের পরেই পূরণ করা হবে। এক্ষেত্রে বেকাররা যদি রাস্তায় নেমে আন্দোলন করে তাতে কিছু যায় আসে না বলেও বেকারদের জানিয়ে দিলেন মন্ত্রী। আর মন্ত্রীর এধরনের বক্তব্যে স্বাভাবিকভাবেই হতাশ এখন চাকরি প্রত্যাশী এই বেকার যুবক-যুবতীরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...