Connect with us

Uncategorized

ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি যোগ ব্যায়াম করতে হবে : মানিক

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কাকড়াবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিনের বিজ্ঞান মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। সোমবার বিকালে প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করেন মূখ্যমন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জেলা শাসক, পুলিশ সুপার সহ গোমতী জেলার শিক্ষা অধিকর্তা সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। গোমতী জেলা ভিত্তিক বিজ্ঞান মেলায় ১৩৮ টি মডেল নিয়ে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে। মূখ্যমন্ত্রী বলেন বিজ্ঞানের উপর ভিত্তি করে সব চলছে। বিজ্ঞানকে বাদ দিয়ে আমরা চলতে পারিনা। বিজ্ঞান একদিকে আশির্বাদ অপরদিকে অভিশাপ। এরমধ্যে ছাত্র ছাত্রীদের খুঁজে নিতে হবে ভাল দিকটা। ছাত্র ছাত্রীদের সামনে মূখ্যমন্ত্রী বলেন পড়াশোনার পাশাপাশি যোগব্যায়াম, খেলাধুলা করতে হবে।