Connect with us

Uncategorized

২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত: ধরবাসা

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনে ২০২৩ বিধানসভা নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে ঘরে বসে নেই শাসক বিজেপি দলের নেতৃত্ব এবং কার্যকর্তাগণ। বুধবার ৪৪ রাইমাভ্যালি মন্ডলের ৪৪ ও ৪১ নং ভোটে ঘর ঘর বিজেপির অভিযানকে সামনে রেখে ধলাঝাড়ী দেবেন্দ্র পাড়া, তরনি পাড়া এবং বাঙালি পাড়াতে জনগণের সাথে মতবিনিময়ে মিলিত হয় নেতৃত্বরা। শাসক বিজেপির আমলে জনগণ কি কি পেয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে সেই বিষয়ে জনগণের সাথে পাড়ায় পাড়ায় মিলিত হন নেতৃত্বরা। উপস্থিত ছিলেন ৪৪ রাইমাভ্যালি কিশান মোর্চার সভাপতি ধরবাসা চাকমা, বীরজীৎ চাকমা সহ অন্যান্যরা। ধরবাসা চাকমা জানান জনগণের সাথে মিলিত হয়েযে অভিজ্ঞতা হয়েছে তাতে নিশ্চিত ২০২৩ বিধানসভা নির্বাচনে ফের বিজেপি জয়ী হবে।