২০২৩শে বিজেপিকে পুনরায় ক্ষমতায় আনতে প্রচারে ব্রেক নেই মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহারও

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘরঘর বিজেপি কর্মসূচি নিয়ে বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছেন নিজ নিজ কেন্দ্রের জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় নেতাকর্মীরা। এই কাজে পিছিয়ে নেই খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা নিজেও। নিজের বিধানসভা কেন্দ্র দিয়েই মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন ঘরঘর বিজেপি কর্মসূচি। বুধবার পুনরায় নিজের বিধানসভা কেন্দ্রে কার্যত ভোট প্রচারে নামলেন তিনি। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর সহ বিজেপির মন্ডল নেতৃত্বদের সাথে নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ২০ ও ৩১ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গেলেন। এই প্রচার কর্মসূচিতে ভোটারদের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী নিজের হাতে বর্তমান সরকারের সময়কালে উন্নয়নমূলক কাজের খতিয়ানের রিপোর্ট কার্ড তুলে দিলেন নাগরিকদের হাতে। শুধু তাই নয়, জনগণের বিভিন্ন অভাব অভিযোগের কথাও শুনলেন তিনি। পাশাপাশি নিজের হাতেই এদিন ভোটারদের বাড়িতে পদ্মফুলের স্টিকার লাগিয়ে দেন মুখ্যমন্ত্রী ডক্টর সাহা। নিজের বিধানসভা কেন্দ্র এলাকায় মুখ্যমন্ত্রীর এই প্রচারকে ঘিরে দলের স্থানীয় কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল এক প্রকার উৎসবের আমেজ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...