Connect with us

Uncategorized

সুইসদের ৬-১ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল

Published

on

জনতার কলম ওয়েবডেস্ক :- কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সুইত্‍জারল্যান্ডের বিপক্ষে রোনাল্ডোকে ছাড়াই একাদশ সাজান পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোস। সিআর সেভেনের বদলে মাঠে নামান বেনফিকার হয়ে চলতি মরসুমে দারুণ ছন্দে থাকা ২১ বছর বয়সী স্ট্রাইকার গোঞ্জালো রামোসকে।বলা যায়, বড় ঝুঁকিই নিয়েছিলেন সান্তোস। গুরুর আস্থার দারুণ প্রতিদান দিলেন রামোস। তার হ্যাটট্রিকে সুইসদের ৬-১ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। একটি করে গোল করেছেন পেপে ও রাফায়েল গুরেইরো ও রাফায়েল লিয়াও।