আহমেদাবাদে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- আহমেদাবাদে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দিন আহমেদাবাদের রনিপের নিরপান পাবলিক স্কুলে ভোট দিতে যান প্রধানমন্ত্রী। বেশ কিছুটা পথ হেঁটেই এ দিন ভোটকেন্দ্রে ঢোকেন মোদি।তাঁকে দেখতে রাস্তার দু’ পাশে উপচে পড়ে ভিড়। জনতার উদ্দেশে হাতও নাড়েন প্রধানমন্ত্রী। ভোট কেন্দ্রে ঢুকে অবশ্য আর পাঁচজন ভোটারের মতোই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ গুজরাতের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ৯৩টি আসনে ৮৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। গুজরাতে প্রথম দফার ভোটে ভোট দানের হার ছিল যথেষ্ট কম। ভোটারদের বুথমুখী হওয়ার জন্য আবেদনও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভোট দেওয়ার আগে গুজরাতে একটানা প্রচার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের মায়ের সঙ্গেও দেখা করেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...

বর্ষায় ভেঙে পড়েছে অসম-ত্রিপুরা জাতীয় সড়ক ৮, লোয়ারপোয়ায় ট্রাক আটকে তীব্র যানজট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্ষার দাপটে অসম-ত্রিপুরা...

টিটিএএডিসি জয়ের পর রাইমা ভ্যালিতে টিপরা মথার যুব সংগঠনের প্রথম কর্মীসভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস...