নেশামুক্ত রাজ্য বানাতেই হবে আমাদের রাজ্যকে, নেশাকে সঙ্গী করে উন্নয়নের পথে হাঁটা যায়না : মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর হাত ধরে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চালু হল উন্নয়নের নতুন সেতুবন্ধন আমার সরকার ওয়েব পোর্টালের। আধুনিক প্রযুক্তি নির্ভর এই পোর্টালের মাধ্যমে সরাসরি জনগন ও সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হতে যাচ্ছে। রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তর এই ব্যবস্থা চালু করল এদিন। এদিনের এই সূচনা লগ্নে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য ও উপ মুখ্যমন্ত্রী যথাক্রমে ডঃ মানিক সাহা ও জিষ্ণু দেববর্মা। ছিলেন রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ আধিকারিকরা। এই নতুন পথ চলার সূচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, আধুনিক প্রযুক্তি বহুদূর এগিয়ে গেছে। তার সঙ্গে সঙ্গতি রেখে তাকে ব্যবহার করে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। ব্যবস্থা যেমন পাল্টেছে তেমনী সেই পরিবর্তিত ব্যবস্থার সঠিক ব্যবহারও করতে হবে আমাদের। প্রযুক্তি এখন দুরকে নিয়ে এসেছে কাছে। খুব সহজেই তাকে ব্যবহার করে আমরা এগিয়ে যেতে পারি।এই সরকার একটা গতিশীল সরকার, মানুষের সরকার।
এদিন মুখ্যমন্ত্রী জোরের সঙ্গে বলেন, নেশামুক্ত রাজ্য বানাতেই হবে আমাদের রাজ্যকে। নেশাকে সঙ্গী করে উন্নয়নের পথে হাঁটা যায়না। অস্থিরতার মধ্য দিয়ে উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়না।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...