সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি সহজেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকার এধরনের কর্মসূচি : মেয়র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি মানুষের কাছে পৌঁছে দিতে গোটা রাজ্য জুড়ে চলছে এখন হরঘর সুশাসন শিবির। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সঙ্গতি রেখে আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডেও চলছে এখন সুশাসন মেলা। বৃহস্পতিবার পৌর নিগমের ৩০ নং ওয়ার্ডের উদ্যোগে শহরতলীর কাটা শেওলা বেনীমাধব ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজন করা হয় এই মেলার। এতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এর সুযোগ গ্রহণ করেন। এদিনের এই মেলার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি সহজেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার এধরনের কর্মসূচির আয়োজন করে। এই শিবিরের মাধ্যমে মানুষ সহজেই তাদের গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করতে পারছেন। তিনি দাবি করেন রাজ্যে এধরনের শিবির এই প্রথম।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...