Connect with us

Uncategorized

জাতীয় সড়কে দুর্ঘটনার বলি যুবক

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাতসকালে আগরতলা উদয়পুর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু তরতাজা যুবকের। সেকেরকোট দারোগা বাড়ি এলাকায় জাতীয় সড়কে বাইক সহ পড়ে রয়েছে এক যুবকের মৃতদেহ। পথচলতি মানুষ রক্তাক্ত মৃতদেহ দেখে সঙ্গে সঙ্গেই খবর দেয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের ধারণা কোন গাড়ি বাইক চালক যুবকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে। মৃত যুবকের পরিচয় সঞ্জয় ভৌমিক বয়স ৩৫, বাড়ি উদয়পুর মাতাবাড়িআরালিয়া হলাখেত এলাকায় ।হঠাৎই রাস্তায় রক্তাক্ত মৃতদেহ দেখে অনেকেই হতচকিত হয়ে পড়ে। পুলিশ এনিয়ে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায়।