সামাজিক ভাতা ২০০০ টাকা বৃদ্ধি করা সহ স্বরাষ্ট্র-শিক্ষা দপ্তরে একসঙ্গে ১০১৭৫ টি সরকারি চাকুরির ঘোষণা নিয়ে ধন্যবাদ সভা মন্ত্রী সুশান্ত চৌধুরীর এলাকায়

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি সামাজিক ভাতা বৃদ্ধি করে ২০০০ টাকা করা সহ স্বরাষ্ট্র-শিক্ষা দপ্তরে একসঙ্গে ১০১৭৫ টি সরকারি চাকুরির ঘোষণা ও বিভিন্ন জনহিতকর প্রকল্পের জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে আজ রাণীরবাজার থানা রোডে ভারতীয় জনতা পার্টির ১০-মজলিশপুর মন্ডলের পক্ষ থেকে আয়োজিত ধন্যবাদ ৱ্যালির পর অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের তথ্য ও সাংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী । পাশাপাশি আজকের এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সদর গ্রামীণ জেলার সভাপতি অসিত রায়, প্রভারী তাপস দাস, মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, রাণীরবাজার পুর-পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্ল দাস,ভাইস-চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন প্রীতম দেবনাথ সহ দলীয় কার্যকর্তা ও কর্মী-সমর্থকেরা॥

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...