Connect with us

Uncategorized

উন্নয়ন কাজের পর্যবেক্ষণ ও মূল্যায়নে উপমুখ্যমন্ত্রী

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উপর পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিষয়ক তিন দিনের কর্মশালা শুরু হয়েছে প্রজ্ঞা ভবনে। গত সাড়ে চার বছরে রাজ্যের উন্নয়ন পর্যালোচনা শিবিরে উপস্থিত হয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন বলেন, এই সময়ে এই ধরনের কর্মশালা অত্যন্ত সময়োপযোগী। এই কর্মশালায় কোন কোন উন্নয়ন প্রকল্প থমকেপড়েছে , কিংবা কি কি প্রকল্প সম্পন্ন হয়েছে মূলত সেই বিষয়গুলি নিয়েই পর্যালোচনা করা হবে। উপমুখ্যমন্ত্রী সমস্ত দপ্তর আধিকারিকদের উন্নয়ন কাজে কোন রূপ আপুস না করার আহ্বান জানান।