দুর্ঘটনায় মৃত এক শ্রমিকের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- দুর্ঘটনা রাজ্যে এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় গঠছে একাধিক দুর্ঘটনা। এবার গার্দ্দাং বাজার সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় প্রান হারালো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম জীবন ত্রিপুরা বয়স ৪৫ বছর। বাড়ি মতাইয়ের গান্ধী পাড়া এলাকায়।
ঘটনার বিবরনে জানা যায় শনিবার বীরচন্দ্র মনু বাজার থেকে কয়েকজন শ্রমিককে নিয়ে একটি মালবাহী গাড়ী শান্তির বাজার মহকুমার গার্দ্দাং বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পরে। একটি বাইককে পাস দিতে গিয়ে গাড়িটি রাস্তার পাশের জমিতে পড়ে যায়। আর এই খবর পেয়ে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসাপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে একজনকে শান্তির বাজার জেলা হাসাপাতলের চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। মৃত ব্যক্তির নাম জীবন ত্রিপুরা। বাড়ি বিলোনিয়া মহকুমার মথাই এলাকায়। পরে মৃতদেহ ময়নাতদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।এই দুর্ঘটনা সম্পর্কে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মী জানান গাড়ী ব্যাকগিয়ার দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরো জানান গাড়ীতে ২০ থেকে ২৫ জন লোক ছিলো। তারা প্রত্যেকেই শ্রমিক বলে জানা যায়। ঘটনার তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...