গত কয়েক বছরে রাজ্যে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা : সম্রাট

Date:

গান্ধী মূর্তির পাদদেশে এন এস ইউ আই এর বিক্ষোভ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি।

কংগ্রেস দলের ছাত্র সংগঠন এনএসইউআই এর অভিযোগ গত কয়েক বছরে রাজ্যে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা না থাকার ফলে ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা। প্রচুর সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও যোগ্যতা সম্পন্ন বেকার যুবক-যুবতীদের নিয়োগ নেই। এদিকে আবার দীর্ঘদিন ধরেই জেআরবিটি পরীক্ষার ফলাফল ঘোষণা করছে না সংশ্লিষ্ট দপ্তর। এনিয়ে প্রতিনিয়তই বেকারা রাস্তায় নামছেন। এরকম একগুচ্ছ অভিযোগ এনে শনিবার আগরতলা সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করল এন এস ইউ আই এর কর্মীরা। সংগঠনের প্রদেশ সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে কর্মীরা হাতে প্লে কার্ড নিয়ে শামিল হয় এই বিক্ষোভ কর্মসূচিতে। শীঘ্রই দপ্তর দাবি গুলি আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ছাত্রনেতা শ্রী রায়। এদিকে বেশ কিছু সময় আন্দোলন চলার পর পুলিশ আন্দোলনকারীদের গ্রেপ্তার করে এডিনগর পুলিশ মাঠে নিয়ে যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

জনতার কলম ওয়েবডেস্ক :- জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে...

বিরোধীদের বিরুদ্ধে তোপ রিজিজুর, “গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত” অভিযোগ

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী এবং...