নতুন মন্ত্রী সভায় গৃহীত চারটি সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নতুন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হওয়ার পর রাজ্য সচিবালয় সাংবাদিক বৈঠকে মিলিত হন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি বলেন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে চারটি সিদ্ধান্ত হয়েছে।তবে বিস্তারিত পরবর্তী সময় মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনার পর জানানো হবে। সুশান্ত চৌধুরী জানান, আদিম জাতিদের উন্নয়নে প্রকল্প হাতে নেবে সরকার। তিনি জানান, রাজ্যে আদিম জাতি রিয়াং সম্প্রদায়ের পরিবার ত্রিপুরায় রয়েছে ৪৩৩১৬ পরিবার। তাদের পরিবারের সদস্য সংখ্যা ১ লাখ ৮৫ হাজার। তাদের অর্থনৈতিক-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে রাজ্য সরকার আন্তরিক। মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মন্ত্রী জানান ত্রিপুরায় স্টেট হেলথ পলিসি তৈরি করা হবে ন্যাশনাল হেলথ পলিসি অনুসরণ করে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে একটা উচ্চতায় নিয়ে যেতে হেলথ পলিসি গ্রহণ করা হবে। দুই মাসের মধ্যে এই পলিসি কাজ শুরু করবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মন্ত্রী জানান, রাজ্যে আগামী দিনে আই টি পলিসি তৈরি হবে। এতে রাজ্যের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। যুবক যুবতীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বলে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...