ভগবান বুদ্ধের কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৈশাখ মাসের পূর্ণিমা তিথি বুদ্ধপূর্ণিমা হিসেবে পালিত হয়। এই দিনটিকে বৈশাখী পূর্ণিমাও বলা হয়। বৌদ্ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিনেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়। পাশাপাশি হিন্দুধর্মেও বৈশাখী পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। বৈশাখী পূর্ণিমায় বুদ্ধদেবের আরাধনা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন বুদ্ধদেবের পুজো করলে পার্থিব যাবতীয় দুঃখ-কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। তাই রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যবাসীর মঙ্গল কামনায় সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাধানগরস্থিত বেনুবণ বিহারে যান ও ভগবান বুদ্ধের কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। তাছাড়া আজকের এই শুভ দিনে রাজ্যের সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী তথা সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...