ইউক্রেনে যা ঘটছে তা নিয়ে কোন দেশ হস্তক্ষেপ করতে চাইলে, রাশিয়া অস্ত্র ব্যবহারে পিছপা হবে না : পুতিন

Date:

জনতার কলম ওয়েব ডেস্ক :- বর্তমানে ইউক্রেনে যা ঘটছে, সে বিষয়ে কেউ যদি হস্তক্ষেপ করতে চায়, তাহলে তাদের জেনে রাখা উচিত যে, রাশিয়ার জবাব হবে খুবই দ্রুত।’ কোনওরকম হুমকির মুখোমুখি হলে রাশিয়া অস্ত্র ব্যবহারে পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক’দিন আগে সেন্ট পিটার্সবার্গে আইনপ্রণেতাদের এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানা গিয়েছে। মস্কোর পক্ষ থেকে তাকে দ্রুত জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন পুতিন। আইনপ্রণেতাদের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ‘কৌশলগত নিরাপত্তা’ সংক্রান্ত হুমকির জন্য রাশিয়া কী ধরনের পদক্ষেপ করবে, সে বিষয়ে সমস্ত সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে। তিনি আরও বলেন,পশ্চিমিরা এখনও অর্জন করতে পারেনি এমন অস্ত্রও আমাদের রয়েছে। তবে আমরা আমাদের অস্ত্র নিয়ে অহঙ্কার করব না। আমরা এগুলি ব্যবহার করব যদি প্রয়োজন পড়ে। এই বিষয়টিই আমরা সবাইকে জানিয়ে রাখতে চাই।’

Share post:

Subscribe

Popular

More like this
Related

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...

বর্ষায় ভেঙে পড়েছে অসম-ত্রিপুরা জাতীয় সড়ক ৮, লোয়ারপোয়ায় ট্রাক আটকে তীব্র যানজট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্ষার দাপটে অসম-ত্রিপুরা...

টিটিএএডিসি জয়ের পর রাইমা ভ্যালিতে টিপরা মথার যুব সংগঠনের প্রথম কর্মীসভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস...

ধর্মনগর উপনির্বাচন গণনা ঘিরে কড়া নিরাপত্তা, ১০০ মিটার এলাকায় জারি নিষেধাজ্ঞা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ৪ মে...