নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করলো রাজ্য কংগ্রেস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শনিবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে রাজ্য কংগ্রেস দলের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তথা জ্বালানি দ্রব্যসমূহের অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব জারিতা লাইটফ্লাং ,সদর জেলা কংগ্রেস সভাপতি সুব্রত সিংহ ,ওয়ার্কিং সভাপতি সুশান্ত চক্রবর্তী মহোদয়,ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায় মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দগন। এদিন সংবাদ মাধ্যমের সামনে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব জারিতা লাইটফ্লাং বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন না কোন কিছু অজুহাত দেখিয়েই নিত্যপ্রয়োনীয় দ্রব্য রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল এগুলির মূল্যবৃদ্ধি করেই চলছেন। কেননা দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের পূর্বে দাম কিছুটা কমিয়ে দিলেও নির্বাচনের পর আবার বাড়িয়ে দিয়েছেন , তাই দেশের প্রধানমন্ত্রী যে অজুহাত দেখিয়ে গরিব মানুষকে ঠকাচ্ছেন তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...