শুরু হল আইপিএফটির দুদিনব্যাপী রাজ্য সম্মেলন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শনিবার থেকে আগরতলা দশরথ দেব স্মৃতি ভবনে দুদিনের রাজ্য সম্মেলন শুরু করল আইপিএফটি । উপস্থিত ছিলেন সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা, দলের সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া, মঙ্গল দেববর্মা সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের উদ্বোধন করেন আইপিএফটি সভাপতি নরেন্দ্র চন্দ্র দেব বর্মা। ২০১৮ সালে নির্বাচনে আইপিএফটি গ্রাম অঞ্চলের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি তাই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ভরাডুবি হয় দলের। বর্তমানে রাজ্য আইপিএফটি দল আছে কিন্তু তার ভূমিকা নেই বললেই চলে। তাই আবার নিজেদের অস্তিত্ব জানান দিতে সম্মেলনের মধ্য দিয়ে কর্মী-সমর্থকদের কে জরো করে আবারোও উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রয়াস জারি রাখার পরিকল্পনা নিচ্ছেন। দুই দিনব্যাপী সম্মেলনের কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে সে বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আই পি এফটি সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া বলেন সংঘঠন কিভাবে আরো শক্তিশালী করা যায় এবং দলকে চাঙ্গা করে তুলতে কি কি করণীয় সে বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...