৭৮৫ জনের মধ্যে বন্টিত হল লাইট হাউস ফ্ল্যাট

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার রাজধানীর মুক্তধারা অডিটরিয়াম হলে লাইট হাউসের নির্বাচিত সুবিধাভোগীদের লটারীর মাধ্যমে (দ্বিতীয় পর্যায়) ফ্ল্যাট বরাদ্দের প্রোগ্রাম উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা। তাছাড়া উপস্থিত ছিলেন ইউ ডি দপ্তরের মুখ্য সচিব কিরন গিত্যে সহ অন্যানরা। আত্মনির্ভর ত্রিপুরা গড়তে রাজ্য সরকার যেভাবে কাজ করছে তাতে করে জনগণের সুবিধার জন্য লাইটহাউস প্রজেক্টর মাধ্যমে কম টাকা দিয়ে ফ্ল্যাট এর ব্যবস্থা করা হয়েছে। জনগন এই ফ্ল্যাট পাবে দুই কিস্তিতে ৫ লাখ কিংবা ৭ লাখ টাকার বিনিময়ে। জনগনের সুবিধার জন্য লোন এর মধ্যেমে ও এই ফ্ল্যাট নেওয়া যাবে। এদিন লটারির মাধ্যমে ৭৮৫ জনের মধ্যে এই ফ্ল্যাট করা হয়। এদিন সংবাদমাধ্যমকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা জানান একই ফ্ল্যাট বহু লোকের পছন্দ থাকতে পারে সুতরাং লটারি মাধ্যমে যদি বন্টন করা হয় তাহলে তাদের মধ্যে দ্বিমত তৈরি হবে না বলে জানান তাছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগরতলায় চিকিৎসা কিংবা লেখাপড়ার জন্য আছেন তাদের ক্ষেত্রে এই ফ্ল্যাট বিশেষভাবে উপযোগী হবে বলে জানিয়েছেন সমাজ কল্যান ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...