বেশি দামে রান্নার তেল বিক্রির অভিযোগ এনে অভিযান সদর মহকুমা প্রশাসনের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমানে রাজধানীসহ রাজ্যের বিভিন্ন জায়গায় বেড়ে গেছে রান্নার তেলের দাম ।সরিষার বিভিন্ন ব্র্যান্ডের তেলের দাম আকাশছোঁয়া। আর এর সুযোগ নিচ্ছে একাংশ কালোবাজারি। দেদার বিক্রি করছে অধিক মূল্যে সরিষার তেল। আবার মেয়াদ উত্তীর্ণও বিক্রি করা হচ্ছে বলে জানা যায়। আর এই অভিযোগ পেয়ে মঙ্গলবার রাজধানী আগরতলা বটতলা ও মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে অভিযান চালানো হয় , এদিনের অভিযানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান সাম্প্রতিককালে ফর্চুন সরিষা তেলের দাম নির্ধারিত মূল্য থেকে বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ আসে , সুতরাং তারই পরিপ্রেক্ষিতে আজকের এই অভিযান বলে জানান এবং অভিযান কালে বেশ কিছু দোকানে এই অভিযোগের সত্যতা পাওয়া যায় ও আইনগতভাবে উনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং দোকানের মালিকের ট্রেড লাইসেন্স ও অন্যান্য নথিপত্রসহ দপ্তরে আসার জন্য বলা হয় বলে জানান তিনি। তাছাড়া এদিন দোকানটি সিল করে দেন প্রশাসনের লোকজন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...