মুখ্যমন্ত্রীর ম্যাজিকে বিজেপিতে যোগ দিলেন পাতাল, ব্যাকফুটে প্রদ্যুৎ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে ভারতীয় জনতা পার্টির যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের যোগদান সভায় টিপিএফ সভাপতি পাতাল কন্যা জমাতিয়া ও দলের অন্যান্য সদস্যদের নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন, দলীয় পতাকা দিয়ে তাদের বরণ করে নেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন মোদীজির নেতৃত্বে উত্তর পূর্বের রাজ্যগুলি উন্নয়নের মূল স্রোতের সঙ্গে সম্পৃক্তকরণের দ্বারা ত্রিপুরাতেও সর্বাঙ্গীন বিকাশে গতি সঞ্চারিত হয়েছেl প্রাধান্যের ক্ষেত্র হিসেবে বর্তমানে জনজাতিদের আর্থ-সামাজিক জীবনমান বিকাশে গুচ্ছ পরিকল্পনার সফল বাস্তবায়নের পাশাপাশি আত্মসম্মান সুনিশ্চিত হয়েছেl তাছাড়া এদিন তিনি আরও বলেন আমরা একসাথে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের স্বপ্ন নিয়ে রাজ্যের উন্নতির জন্য চেষ্টা করব এবং শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য বৃহত্তর ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি বিশ্বাস করি যে বিজেপি ত্রিপুরার সাথে TPF-এর যোগদান সেই দিকে একটি বড় পদক্ষেপ। এদিনের যোগদান সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...

বর্ষায় ভেঙে পড়েছে অসম-ত্রিপুরা জাতীয় সড়ক ৮, লোয়ারপোয়ায় ট্রাক আটকে তীব্র যানজট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্ষার দাপটে অসম-ত্রিপুরা...

টিটিএএডিসি জয়ের পর রাইমা ভ্যালিতে টিপরা মথার যুব সংগঠনের প্রথম কর্মীসভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস...